Bangla Converter

BanglaConverter সম্পর্কে

ছাপার পুরোনো লেখা থেকে আজকের ওয়েবসাইট—বাংলা লেখা নিয়ে কাজ সহজ করাই আমাদের উদ্দেশ্য।

একই বাংলা, লেখার ফরম্যাট আলাদা।

পুরোনো প্রকাশনার ফাইল, অফিসের নথি, ওয়েবসাইট আর প্রতিদিনের মেসেজে বাংলা লেখা থাকে ভিন্ন ভিন্ন এনকোডিংয়ে। BanglaConverter.pro দিয়ে নতুন করে টাইপ না করেই সেই লেখা Bijoy-সামঞ্জস্যপূর্ণ ANSI থেকে Unicode-এ, কিংবা উল্টো দিকে কনভার্ট করতে পারবেন।

ব্যবহার করতে টাকা লাগে না, অ্যাকাউন্টও খুলতে হয় না। মূল লেখার ফরম্যাট বেছে ইনপুট বক্সে পেস্ট করুন, কনভার্ট করুন, তারপর ফলাফল কপি করে নিন।

কাজ অনুযায়ী ফরম্যাট বেছে নিন

ওয়েবসাইট ও মেসেজের জন্য

Bijoy বা SutonnyMJ-এর পুরোনো লেখা Unicode-এ নিয়ে আধুনিক ডকুমেন্ট, সার্চ করা যায় এমন ওয়েবপেজ ও মেসেজে ব্যবহার করুন।

Bijoy to Unicode কনভার্টার

ছাপা ও প্রকাশনার জন্য

Bijoy কোড দরকার এমন প্রকাশনা সফটওয়্যারের জন্য Unicode বাংলা কনভার্ট করুন। লেখাটি নেওয়ার পর সেই সফটওয়্যারে SutonnyMJ বা উপযুক্ত ফন্ট দিন।

Unicode to Bijoy কনভার্টার

আপনার লেখা ব্রাউজারেই থাকে

কনভার্ট করার কাজ আপনার ডিভাইসেই হয়। ইনপুট বা ফলাফল কোনো কনভার্সন সার্ভারে আপলোড হয় না, আগের কাজের ইতিহাসও জমা থাকে না। কোন লেখা কপি করবেন এবং কোথায় ব্যবহার করবেন, তা আপনার সিদ্ধান্ত।

আমাদের গোপনীয়তা নীতি পড়ুন

প্রকাশের আগে যা মিলিয়ে নেবেন

এখানে পেস্ট করা লেখা কনভার্ট হয়; Word ফাইল, PDF বা স্ক্যান করা ছবি নয়। টুলটি শুধু এনকোডিং বদলায়, অনুবাদ বা ফোনেটিক টাইপিং করে না। মূল ডকুমেন্টের ফরম্যাটিংও থাকে না।

মিশ্র এনকোডিং, নষ্ট মূল লেখা বা অপ্রচলিত অক্ষরবিন্যাস থাকলে হাতে সংশোধন লাগতে পারে। প্রকাশ বা ছাপার আগে মূলের সঙ্গে ফলাফল মিলিয়ে নিন—বিশেষ করে যুক্তবর্ণ, কারের অবস্থান ও যতিচিহ্ন।

যোগাযোগ করুন

প্রশ্ন বা মতামত জানাতে ইমেইল করুন: support@banglaconverter.pro। কনভার্ট করতে সমস্যা হলে মূল লেখার ফরম্যাট ও গোপন তথ্য নেই এমন ছোট একটি নমুনা দিন।